তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

ছবি; সংগৃহীত

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। অনেক পাম্পে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে যানবাহনে গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না।

ফলে স্বাভাবিক সময়ের মতো দীর্ঘ লাইনও দেখা যাচ্ছে না; অনেক পাম্প প্রায় ফাঁকাই পড়ে আছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মূলত যেসব পাম্পে গ্যাস নেই, সেখানে কোনও লাইন নেই। আর যেসব পাম্পে সীমিত আকারে গ্যাস মিলছে, সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

ভুক্তভোগীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও চাহিদার তুলনায় খুবই কম গ্যাস পাওয়া যাচ্ছে। এতে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেই বাধ্য হয়ে সিএনজির পরিবর্তে অকটেন বা পেট্রোলে গাড়ি চালাচ্ছেন। ফলে আগের তুলনায় প্রতিদিনের জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে গেছে।

এদিকে গ্যাস সংকটের কারণে রাজধানীর সড়কে সিএনজিচালিত ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজ

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

১১

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

১২