ঢাকা এখন ফাঁকা, ভিড় শুধু বাস- লঞ্চ -ট্রেন স্টেশন ও পশুর হাটে

রাজধানীতে ভিড় এখন পশুর হাট আর বাস, লঞ্চ ও ট্রেন স্টেশনে। টানা ১০ দিনের সরকার ছুটি পেয়ে এখন নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। রাজপথ খালি হয়ে আসছে, চির-চারিত যানজট নেই। অন্যদিকে আবাসিক এলাকার প্রায় প্রতিটি ভবনেই এখন শোভা পাচ্ছে পশু বেঁধে রাখার দৃশ্য। অলিগলিতে বিক্রি হচ্ছে খড়–কাঁঠাল পাতা আর পশু কোরবানির যন্ত্রপাতি। ঈদুল আজহাকে কেন্দ্র করে মৌসুমি ব্যবসায়ীদের এই ব্যবসা বেশ জমে উঠেছে। 

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। তাই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন বহু মানুষ। এতে ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা। 

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট তেমন যানবাহন নেই, অনেকটাই ফাঁকা। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রী ছিল খুবই কম। সড়কে মানুষ ও যান চলাচল কম থাকায় কোনো যানজট চোখে পড়েনি। ফলে মানুষ খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন। অনেক স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। চালকরা নিজেদের মতো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা করে গাড়ি চালাচ্ছেন। 

কয়েকজন নগরবাসী জানান, মহাখালী ও সায়েদাবাদ এলাকায় বেশ যানজট লক্ষ্য করা গেছে। তবে সবচেয়ে বেশি যানজটে পড়েছে গাবতলী হয়ে যারা ঢাকা ছেড়েছেন। মিরপুর বাংলা কলেজ ও টেকনিক্যাল থেকে শুরু করে গাড়িগুলো যেন এগোতেই চাইছিল না। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২