শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

ছবি: সংগৃহীত

‘কুয়াশার আড়ালে হাসির মিছিল’ এই স্লোগানে শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ঢাকার বিভিন্ন এলাকায় সংগঠনটির উদ্যোগে প্রায় ১০০ জন পথবাসী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

‘তারুণ্যের উষ্ণ হাতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচির লক্ষ্য শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া। তীব্র শীত ও কুয়াশার মধ্যেও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দ দেখা যায়।

কর্মসূচি সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. নাসির মোল্লা বলেন, সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা মানবিকতার বার্তা পৌঁছে দিতে চান।

সহ-নির্বাহী পরিচালক আয়শা ছিদ্দীকা শিল্পী বলেন, ভালোবাসা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

এ সময় স্থানীয় মানুষ সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন সদস্য ও স্বেচ্ছাসেবক অংশ নেন। ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২