দেশব্যাপী নত্যৃ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উল্লাপাড়ার পড়শি

প্রধান অতিথি চিত্র নায়ক প্রযোজক, পরিচালক ও নিরপাদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন পড়শি কুন্ডুকে পুরুষ্কার দিচ্ছেন।

বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আয়োজিত দেশব্যাপী অনলাইন নৃত্য প্রতিযোগিতায় খ বিভাগে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী পড়শি কুন্ডু শ্রেষ্ট নৃত্য শিল্পী নির্বাচিত হয়েছে।

সে এই প্রতিযোগিতায় লোকনৃত্য ও সাধারণ নৃত্যে অংশ নেয়। পড়শি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার ব্যবসায়ী পরিতোষ কুমার কুন্ডু ও শাপলা কুন্ডু দম্পতির একমাত্র মেয়ে।

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্র নায়ক প্রযোজক, পরিচালক ও নিরপাদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন পড়শি কুন্ডুর হাতে আনুষ্ঠানিকভাবে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহেজাবিন রহমান। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মিনা মোহাম্মদ নজরুল ইসলাম। পড়শি কুন্ডুর এই অর্জনে সংবর্ধনা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও তার নিজ প্রতিষ্ঠান উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২