কারাগারে নুসরাত ফারিয়া

ছবি সংগৃহীত।

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক।

এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয়। ঘণ্টা খানেক বাদে তাকে এজলাসে নেওয়া হয়।

আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। এ বিষয়ে শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বিদেশ যাওয়ার সময় রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া।

এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে মামলাটি করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করেছেন।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

১১

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

১২