চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ রুহুল কবীর খান

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খান যোগদান করেছেন।

সোমবার  (১৬ মার্চ)   বিকেলে জেলার ৩১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেন তিনি ।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি "প্রাচ্যের অক্সফোর্ড" (Oxford of the East) খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস(অনার্স) ও এমএসএস (এমএ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি  ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব সম্পাদন করে আসছেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম  বিশেষ পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা হিসেবে পদায়িত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময়  উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মিনহাজ-উল-ইসলাম,

 অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস),  অনির্বাণ দাস, চুয়াডাঙ্গা জেলার ৫টি   থানার অফিসার ইনচার্জগণ, ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

ভাঙ্গুড়ায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মে দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

১০

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১১

মহান মে দিবস আজ

১২