পেঁয়াজের দাম কমলেও চালের বাজার চড়া

ছবি সংগৃহিত।

বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে আমদানি করা পেঁয়াজের দেখা মিলছে না। খুচরা পর্যায়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৫ টাকায়, আর হাইব্রিড জাতের দাম ৩৪ থেকে ৩৫ টাকা প্রতি কেজি।

এমন দরপতনে শুধু ব্যবসায়ী নন, কোনো কোনো ক্রেতার কাছেও অবিশ্বাস্য ঠেকছে। দর কমায় ভোক্তা খুশি হলেও হতাশা বাড়ছে কৃষকের। এদিকে চালের বাজার এখন চড়া, সরবরাহ বাড়েনি ভোজ্যতেলের। 

গত বছর এ সময় দেশি পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১৩০ টাকা। বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৬-৩৭ টাকায়, যা মহল্লার বাজারে কিছুটা বেশি দামে, ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে ডিমের বাজারও নিম্নমুখী। প্রথম রোজায় ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকা দরে। ডজনে ১০ টাকা কমে গতকাল বিক্রি হয়েছে ১২০ টাকায়। মহল্লার দোকানে কেউ কেউ ডজনে ৫ টাকা বেশি রাখছেন। মুরগির দর গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা কমেছে। প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি জাতের মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকা দরে।  

সবজির বাজারেও বেশকিছু পণ্যের দাম কমেছে, তবে উচ্ছে ও ঢ্যাঁড়শের দাম তুলনামূলক বেশি। উচ্ছে ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যসব সবজি ৩০ থেকে ৬০ টাকার মধ্যে মিলছে। কাঁচামরিচের দাম ৪০-৭০ টাকা, আর টমেটো পাওয়া যাচ্ছে ৩০-৩৫ টাকা কেজি দরে।

তবে চালের বাজার এখনো  চড়া। আমদানি শুল্ক কমানোর পরও ভোক্তারা তেমন কোনো সুবিধা পাচ্ছেন না, বরং কিছু চালের দাম আরও বেড়েছে। মোটা চালের কেজি ৫০-৫৫ টাকায় স্থির থাকলেও মাঝারি ও সরু চালের দাম কেজিতে ২ টাকা বেড়েছে। বর্তমানে মাঝারি চাল ৫৮-৬৫ টাকা এবং সরু চাল ৭২-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে খোলা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও বোতলজাত তেলের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে। তেজকুনিপাড়ার চাঁদপুর ট্রেডার্সের মালিক রুবেল হোসেন বলেন, খোলা সয়াবিন আছে। বোতলজাত তেলও দিচ্ছে কোম্পানিগুলো। তবে চাহিদার চেয়ে কম। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২