মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

ছবি সংগৃহিত।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা গেছে, সোমবার অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ মিছিল বের করে।

 

পরে মিছিল নিয়ে তারা মার্কিন দূতাবাসের সামনের মহাসড়কে অবস্থান নেন। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরেজমিনে পুলিশ সদস্যদের মিছিলের সামনে থাকতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমেরিকান অ্যাম্বাসি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের

মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

অতি দ্রুত চার্জ হবে কোয়ান্টাম ব্যাটারি

‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

ঘণ্টায় ৩ কোটি ডলার মুনাফা করছে তেল কোম্পানিগুলো, কার লাভ কত

স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান আজ, পাচ্ছেন ১৫ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর হবে আজ মধ্যরাত থেকে

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

গরমে পানিশূন্যতা এড়াতে যে সচেতনতা জরুরি

১১

মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব

১২