মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা

ছবি: সংগৃহীত।

মাত্র কয়েক মাস আগেই এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের মাসচেরানো, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে দলের অধিনায়ক লিওনেল মেসির নীরবতা। দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মাসচেরানোর বিদায়ের পরও কোনো প্রতিক্রিয়া জানাননি মেসি, যা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

মেসি ও মাসচেরানোর সম্পর্ক ফুটবল দুনিয়ায় সুপরিচিত। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে বহু বছর খেলেছেন তারা। এমনকি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাসচেরানোর অধীনেই ২০২৫ সালে প্রথম এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নন মেসি, তবু এর আগে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সতীর্থদের নিয়ে পোস্ট করেছেন।

তবে একই ধরনের পরিস্থিতিতে আগেও নীরব ছিলেন তিনি, যেমন সাবেক কোচ টাটা মার্তিনো ক্লাব ছাড়ার সময়ও কোনো মন্তব্য করেননি।

নিজের বিদায়ের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করেছেন মাসচেরানো। ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তার অধীনে ইন্টার মিয়ামি মোট ৬৭ ম্যাচে খেলেছে, যেখানে জয় পেয়েছে ৩৮টি, ড্র করেছে ১৫টি এবং হেরেছে ১৪টি ম্যাচ।

তবে ২০২৫ সালের শিরোপা জয়ের পর চলতি মৌসুমে দলটির পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হার, আর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও আগেভাগেই বিদায়


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

১০

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১১

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১২