৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

ছবি: সংগৃহীত

অবয়ব নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা ‘ফেরিওয়ালা’র ৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আসাদুজ্জামান দুলালের রচনা ও শহিদুল শ্যাননের নির্দেশনায় নির্মিত ‘ফেরিওয়ালা’ নাটকে অন্ত্যজ মানুষের প্রেম, দ্রোহ এবং জাতির ঐতিহ্য রক্ষার গল্প তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখা নাটকটির অর্ধশত প্রদর্শনী ঘিরে নাট্যপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

বিশেষ এই প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’র পাশাপাশি অবয়ব নাট্যদলের দীর্ঘ পথচলার ইতিহাসও স্মরণ করা হবে। ১৯৯৮ সালের ১১ সেপ্টেম্বর সেগুনবাগিচার কচিকাঁচার মিলনায়তনে অবয়ব নাট্যদলের প্রথম প্রযোজনা ‘বাইদ্যানির গান’-এর প্রথম মঞ্চায়ন হয়েছিল। ফলে ১১ সেপ্টেম্বর দলটির ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন।

এদিকে ‘ফেরিওয়ালা’র ৫০তম প্রদর্শনী শেষে প্রদান করা হবে ‘বিনতা পদক-২০২৬’। বিশেষ এই আয়োজনের মধ্য দিয়ে দলের দীর্ঘ পথচলা, সম্মিলিত শ্রম, ভালোবাসা, স্মৃতি ও ঐতিহ্য উদযাপন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে ৫০তম প্রদর্শনীতে সর্বস্তরের দর্শক ও নাট্যপ্রেমীদের উপস্থিত থেকে আবহমান বাংলার এই নাট্যআখ্যান উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২