‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদে অধিবেশনের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার।

সকালে সংসদে লিখিত প্রশ্ন রাখেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর প্রশাসনে দলীয়করণে চরম দৃষ্টান্ত স্থাপন করেছে, যার পরিপ্রেক্ষিতে কতজন বিসিএস ক্যাডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কতজন বিসিএস ফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, কতজন বিসিএস অফিসারকে ওএসডি করা হয়েছে?

তিনি আরেকটি প্রশ্নে বলেন, বিগত আওয়ামী লীগের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগগুলো নিয়ে সরকার তদন্তপূর্বক কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা?

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর সে বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের

মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

অতি দ্রুত চার্জ হবে কোয়ান্টাম ব্যাটারি

‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

ঘণ্টায় ৩ কোটি ডলার মুনাফা করছে তেল কোম্পানিগুলো, কার লাভ কত

স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান আজ, পাচ্ছেন ১৫ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর হবে আজ মধ্যরাত থেকে

১০

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

গরমে পানিশূন্যতা এড়াতে যে সচেতনতা জরুরি

১২