অর্থ পাচারকারীরা দেশের শত্রু, তাদের বিচার করতে হবে- মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়ায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম খান।

দেশের পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে এমন  মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারীরা দেশের শত্রু। তাদের  বিচারের মুখোমুখি করতে হবে। স্বৈরাচারী হাসিনা নিজে অর্থ পাচারকারী , পাশাপাশি তার ছেলে, মেয়ে, বোন, বোনের ছেলে মেয়েকে দিয়ে দেশের অর্থ বিদেশে  পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর  আয়োজনে মনোহারা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে  প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার মুল এজেন্ডাই ছিল বাংলাদেশকে ভারতের তাবেদার রাস্ট্র বানানো। তার এই কাজের প্রধান বাধা মনে করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। একারণেই বিচারের নামে মিথ্যা প্রহসন করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে। সারা দেশে এখন এক আওয়াজ সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। 

মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, জামায়াতের  মূল লক্ষ্য এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি আধুনিক, মানবিক,দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত  ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করা। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ,  ইসলামের বাংলাদেশ। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির জিকির তুলে জাতিকে বিভক্ত করেছে।  গণজাগরণ মঞ্চের এজেন্ডাই ছিল এদেশের নিরপরাধ মানুষকে রাজাকার বানানো। এই পতিত স্বৈরাচার সরকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিলকেও রাজাকার বলেছিল। সবশেষে স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের  বৈষম্যবিরোধী মেধাবী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেছে। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। 

দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল আলম মোত্তালিবের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, সেক্রেটারি খাইরুল ইসলাম মাষ্টার, অফিস সেক্রেটারি মাওলানা আবদুল বারী প্রমূখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২