রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল (১৮০ লিটার) বিদেশি মদসহ ৬ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- হবিকুল (২৫), রুবেল হাসান (২৯), রাকিব (২২), মো. মিজানুর রহমান (২৮), ফারুক মিয়া (২৮) ও নূর ইসলাম হোসেন সবুজ (২৭)। 

এসআরবি জানায়, ‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য প্রাইভেটকার যোগে সিলেট টু ঢাকা মহাসড়ক ধরে ভোলতা-গাউছিয়ার দিকে আসছে। এ সময় সিপিসি-৩ এর আভিযানিক দল রূপগঞ্জ থানার ঘোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গির পাড় এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। 

এ সময় ঢাকাগামী প্রাইভেটকার চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রাইভেটকারটি গতিরোধ করা হয়। এক পর্যায়ে প্রাইভেটকারে থাকা ৬জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ পরিবহন করে সিলেট হতে ঢাকার দিকে যাচ্ছিলো। ‎পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল (১৮০ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। 

‎আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা হইতে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।  

এসআরবি জানায়, ‎পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

১

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

২

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

৩

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

৪

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৫

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৭

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

৮

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

৯

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

১০

৩ কেজির রুপালি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

১১

সরিয়ে দেয়া হলো জাবি ভিসিকে, নতুন ভিসি নূরুল ইসলাম

১২