ইরান সমঝোতা করতে মরিয়া, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে ইরান। গতকাল রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

আল জাজিরার খবরে ট্রাম্প বলেন, ইরান ‘সমঝোতা করতে মরিয়া’ হয়ে আছে। কিন্তু তিনি মনে করেন না যে ‘তাদের যা করা দরকার তা করার জন্য তারা প্রস্তুত।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, তারা কোনো এক সময়ে সমঝোতায় আসবে। ইরানের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে আমরা খুব ভালো অবস্থানে আছি।’

ট্রাম্প আরও বলেন, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ক্রমাগত হুমকির মুখে তিনি হরমুজ প্রণালি ‘পাহারা দেওয়ার’ বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে কথা বলছেন।

ইরান জোর দিয়ে বলছে যে হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।

ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের সেইসব জায়গায় ‘হামলা চালাচ্ছে’ যেখানে তারা ড্রোন তৈরি করছে। তিনি দাবি করেন, ইরানের খুব সামান্যই রণশক্তি অবশিষ্ট আছে। ‘আমরা তাদের উৎপাদন সক্ষমতা ধসিয়ে দিয়েছি। ইরানের ড্রোনের সংখ্যাও অনেক কমে গেছে। আগে যা ছিল তার মাত্র ২০ শতাংশ এখন অবশিষ্ট আছে। ‘গতকাল থেকে আমরা সেই সব স্থানে হামলা চালাচ্ছি যেখানে তারা এগুলো তৈরি করে।’

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পড়ল। ট্রাম্প গত কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

শুক্রবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান পুরোপুরি হার মেনেছে এবং এখন চুক্তি করতে উন্মুখ- তবে তিনি তার অপছন্দের কোনো শর্তে রাজি হবেন না। শনিবার তিনি এনবিসি নিউজকেও বলেন, ইরান চুক্তি করতে চাইলেও শর্তগুলো এখনো মনের মতো না হওয়ায় তিনি তাতে সায় দিচ্ছেন না।

রোববার সিবিএস নিউজের ‘ফেইস দ্য নেশন উইথ মার্গারেট ব্রেনান’ অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন জানাইনি, এমনকি আমরা সমঝোতার জন্যও কখনো অনুরোধ করিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২