মৃত মাকে শেষবারের মতো দেখতে পেলেন ভারতীয় মেয়ে

ছবি সংগৃহিত।

সাতক্ষীরার ভোমরা সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে বিজিবি ও বিএসএফ আন্তরিকতায় ভারতে বসবাসরত এক মেয়ে তার প্রয়াত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন। এ ঘটনার পর কেউ কেউ বলছে বিজিবি বিএসএফ নজির স্থাপন করেছে আর তাতে জয় হয়েছে মানবতার।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) জানান, সীমান্তে এই ধরনের মানবিক কর্মকাণ্ড পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা জেলার দেবহাটা গ্রামের বাসিন্দা আসিয়া বেগম (৮০) মৃত্যুবরণ করেন। তার মেয়ে শরিফা বেগম (৪৮), যিনি ভারতে বসবাস করেন, মায়ের মরদেহ শেষবার দেখার অনুরোধ জানান। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যৌথভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

আসিয়া বেগমের নাতনি শেখ মেহেদী হাসান বলেন, মৃত্যুর আগে আমার দাদি আসিয়া বেগম ভারতে থাকা আমার ফুফুর কাছ থেকে শেষবিদায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। হঠাৎ করে মঙ্গলবার তিনি মারা যান। 

দাদির মৃত্যুর খবর শুনে ফুফু খুব কান্নাকাটি করছিল। আমরা পরিবারের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করতে বলি, আমরাও বিজিবির সঙ্গে যোগাযোগ করি। পররর্তীতে দুদেশের সীমান্ত বাহিনীর আন্তরিকতা এবং মানবিকতার কারণে দাদির শেষ বিদায়ে আমার ফুফু শামিল হতে পেরেছে। পরিবারের পক্ষ থেকে দুদেশের সীমান্ত বাহিনী প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পরিকল্পনা অনুযায়ী, ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩-এর কাছে দুপুর ১২টা ২৫ থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মৃত ব্যক্তির আত্মীয়দের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত জনসাধারণ বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বিজিবির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২