আমার মানহানি হয়েছে, মামলা করব: মারিয়া মিম

ছবি সংগৃহিত।

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ ঘিরে বিতর্ক যেন থামছেই না। এই আয়োজনে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ৬ জন মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে। অভিযোগের তালিকায় রয়েছেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা এবং আলিশা।

এবার এ বিষয়ে কথা বললেন অভিনেত্রী ও মডেল মারিয়া মিম। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরং এই ঘটনার জন্য তিনি নিজেই মানহানির মামলা করবেন বলে জানান।

আইনি নোটিশে বলা হয়, এই তারকারা মাঠে অনুচিত পোশাক পরে অশ্লীলতা ছড়িয়েছেন। তবে মারিয়া মিম পুরো বিষয়টিকে ভাইরাল হওয়ার চেষ্টা বলে মনে করছেন। তার ভাষ্য, প্র্যাকটিসে আমি কী পোশাক পরব সেটা তো আমার নিজস্ব বিষয়। মাঠে আমরা সবাই জার্সি পরেই খেলেছি। কিন্তু ওয়ার্মআপ বা পার্সোনাল মোমেন্টে কেউ কী পরেছে, সেটা নিয়ে এতটা বাড়াবাড়ি করা ঠিক না।

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।’  

আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মিম বলেন, ‘সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’

সবশেষে মিম দাবি করেন, , ‘সে ভাইরাল হওয়ার জন্যেই আসছে। কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।’ 

এই ঘটনায় বিনোদন অঙ্গন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২