চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে হত্যা মামলায় গ্রামের নিরীহ মানুষদের হয়রানীর প্রতিবাদে ও মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সজনাই গ্রামবাসীর আয়োজনে গ্রামের পাকা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল আলীম, আব্দুল আজিজ, মানিক মিয়া, কামরুল হাসান বর্ষণ, শান্তা খাতুন, খাদিজা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুল বারেক ওরফে বাকি হত্যা মমলার অভিযুক্ত দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। কিন্তু ওই মামলায় গ্রামের জাকির, মতিন, মাহমুদ, উজ্জল, আওয়াল, মোস্তব, দেলোয়ার সহ অনেককে আসামি করা হয়েছে। যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন না, যার যার কর্মস্থলে ছিলেন। অথচ মামলায় তাদের আসামি করে হয়রানী করা হচ্ছে। পুলিশের ভয়ে তারা পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করে হয়রানী বন্ধের দাবি জানান এলাকাবাসী। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধ মানুষকে মামলা থেকে নিষ্কৃতি দেয়ার আহবান জানান তারা।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের গ্রেপ্তার করা হবে। কিন্তু পুলিশ নিরীহ বা ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন মানুষদের হয়রানী করবে না।

উল্লেখ্য, মামলা সূত্র মতে গত ২৯ আগস্ট সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বাকি তার পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবি ও তার স্ত্রী বাকিকে মারধর করেন। বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ সেপ্টেম্বর সকাল দশটায় মারা যান আব্দুল বারেক।

এ ঘটনায় নিহত বারেকের চাচা ওয়াহাব প্রামাণিক বাদি হয়ে চাটামোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি ও তার স্ত্রী রেশমা সহ ১০ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে মামলার প্রধান দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমাকে গত ১১ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে র্যাব।

ক্যাপশন : মিথ্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার সজনাই গ্রামে। ছবি : নিজস্ব।

এম এস রহমান, পাবনা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নাগরিকের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

অডিও ভাইরাল : ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো কারখানা: বিজিএমইএ

ইমিগ্রেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জামায়াতের

১০

নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

১১

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১২