১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহবান জানান তিনি।
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার জোরে জন-আকাঙ্ক্ষার হরণ না করার আহবান জানিয়ে তিনি বলেন, অতীত সরকারের মতো সংখ্যা গরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করলে পরিণাম ভালো হবে না। সংসদে নিষ্ফল আলোচনায় সমাধানের কোনো পথ দেখছে না বিরোধী দল। তাই রাজপথের আন্দোলন বেছে নিয়েছে বিরোধী দল।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, সময় থাকতে সংস্কারের দাবি মেনে না নিলে পরবর্তীতে সময় শেষ হলে কিছু করার থাকবে না।