ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে আসার পর এম এ খালেকের তথ্য যাচাই করা হয়। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম কালোতালিকাভুক্ত দেখতে পান কর্মকর্তারা।

পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ছেলে আসিফ রেজাও সঙ্গে ছিলেন।

পুলিশ জানায়, এম এ খালেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এম এ খালেক মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন। তিনি গাংনী বাজার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোজাহার আলী বিশ্বাস।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১০

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১১

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১২