ইমিগ্রেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারত গমনের উদ্দেশ্যে এম এ খালেক তার ছেলে আসিফ রেজাকে সঙ্গে নিয়ে দর্শনা চেকপোস্টে আসেন। পাসপোর্টের তথ্য যাচাইয়ের সময় সার্ভারে তার নাম কালোতালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) দেখতে পান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে দ্রুত হেফাজতে নেয়া হয়।

পরবর্তীতে দুপুর ১টার দিকে গ্রেপ্তারকৃত এম এ খালেককে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আতিক জানান, আইনগত বিধিনিষেধ ও পরোয়ানা থাকায় তাকে ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গাংনী বাজার রোড এলাকার বাসিন্দা মৃত মোজাহার আলী বিশ্বাসের ছেলে এম এ খালেক মেহেরপুর জেলার গাংনী উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১০

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১১

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১২