ডা. জুবাইদা রহমানকে জামিন দিলেন হাইকোর্ট

ছবি সংগৃহিত।

দুর্নীতির মামলায় অধস্তন আদালতের দেয়া ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

বুধবার (১৪ মে) সকালে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। সেই সঙ্গে ডা. জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করা হয়।

ডা. জোবাইদার আইনজীবী এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন ড. জোবাইদা রহমান। এছাড়া মঙ্গলবার হাইকোর্ট ডা. জোবাইদা যে ৫৮৭ দিন পর আপিল করেছিলেন, তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও জুবাইদা রহমানসহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরের বছর (২০০৮) তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরবর্তীতে এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ অক্টোবর তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ মঙ্গলবার ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। ডা. জোবাইদার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

১০

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১১

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১২