ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

ছবি সংগৃহীত।

লালনসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আগের তুলনায় ভালো অনুভব করছেন। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, ফরিদা পারভীনের জন্য দুই দফা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রতিটি বিভাগ থেকে চিকিৎসকেরা আন্তরিকভাবে তার সুস্থতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। যদিও সুস্থতার গতি খুব ধীর, তবে নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং তাঁকে সর্বোচ্চ যত্নে রাখা হচ্ছে।

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছিলেন, ‘সার্বিকভাবে তাঁর অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল থাকে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

এর আগে তীব্র শ্বাসকষ্ট, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই বরেণ্য সংগীতশিল্পী। শুরুতে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল। এদিকে, ফরিদা পারভীনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম বিরক্তি প্রকাশ করেছে তাঁর পরিবার। মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

১০

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১২