কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটি সহ নারী আটক

২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ-পুলিশ। 

সোমবার (১৪ জুলাই) সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক তরা হয়।

আটককৃত নারী করুনা খাতুন (২৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন। তিনি নিয়মিত কাজিরহাট  লঞ্চঘাট দিয়ে পাড়াপার হতেন।

ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখে স্থানীয়রা। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে  অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। 

পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘‘সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরীক্ষা ও ওজন দেই। এতে আংটি গুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। 

কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার আরো জানান, পরে অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।’’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২