বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছে। যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তাদের বিশেষ সুবিধাও প্রদান করবে, ভর্তুকি দেবে সরকার। শনিবার (৪ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদীতে মেগাসান তুর্কী এবং মেগাসান বাংলাদেশ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। তিনি নরসিংদী থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সার্বিক সাফল্য কামনা করেন ও সহযোগিতা থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন।

বিশেষ অতিথি প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে এবং গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর চালু হওয়া দরকার। 

প্রতিমন্ত্রী বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ সারাদেশের জন্য নতুন দিগন্ত তৈরি করবে। মেডিকেল ইক্যুমেন্ট আমদানি নির্ভরতা কমবে এবং সাশ্রয়ী মূল্যে হাসপাতালগুলো ইক্যুমেন্ট ক্রয় করতে পারবে। ভবিষ্যতে তার নির্বাচনি এলাকা লালপুরে কিডনি ডাইলোসিস সেন্টার ও একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের কথা জানান মন্ত্রী। পরে মন্ত্রী মেগাসান বাংলাদেশের প্লান্ট ঘুরে দেখেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (ডিজি) ড. কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। 

এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী নাজমুল হাসান। মেগাসান বাংলাদেশের পরিচিতি তুলে ধরেন মেগাসান বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. ওয়াহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেগাসান বাংলাদেশের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইদিন মেগাসান তুর্কীর চেয়ারম্যান আরিফ সিলেকতিন প্রধান অতিথি হিসেবে অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২