ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) বিকেলের দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে এই হাতাহাতির ঘটনা ঘটে। এদিন জামিন শুনানি ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দফায় দফায় হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীরা।

এর আগে একদিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কড়া নিড়াপত্তার মধ্যদিয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হয়। এ সময় এজলাসকক্ষে অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের আইনজীবীরা।

এ ঘটনায় এজলাস ত্যাগ করেন বিচারক। এর কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়। ওই সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরেন। একপর্যায়ে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২