চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

ছবি: সংগৃহীত ,এআই

চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি তৈরি এবং ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য শক্তি যোগাতে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় নেমেছে তিন পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। সৌরশক্তির সীমাবদ্ধতা কাটিয়ে চন্দ্রপৃষ্ঠের দীর্ঘ ও অন্ধকার রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই মূলত এই উদ্যোগ নেয়া হচ্ছে। খবর এনডিটিভির।

২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে একটি পরমাণু চুল্লি পাঠাতে কাজ শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অন্যদিকে, ২০৩৬ সালের মধ্যে যৌথভাবে ‘সেলেনা’ নামের একটি পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাশিয়া ও চীন।

তবে মহাকাশে পরমাণু প্রযুক্তির এমন ব্যবহারে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকির আশঙ্কাও ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা। মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে চাঁদে স্থায়ী বৈজ্ঞানিক ঘাঁটি স্থাপন, প্রাকৃতিকসম্পদের সন্ধান ও গভীর মহাকাশে অভিযান পরিচালনার জন্য পারমাণবিক শক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত আগস্টে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে চাঁদের দক্ষিণ মেরুর তীব্র প্রতিকূল পরিবেশে টিকে থাকতে এবং তদারকি ছাড়াই কাজ করতে সক্ষম একটি পরমাণু চুল্লির নকশা ও রূপরেখা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নাসা।

২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে এটি উৎক্ষেপণের উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

অন্যদিকে, চীনের সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে ২০৩৬ সালের মধ্যে ‘সেলেনা’ নামে একটি চন্দ্র পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। চীনের নেতৃত্বে প্রস্তাবিত চন্দ্র গবেষণাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

১

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

২

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৩

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

৪

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

৫

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

৬

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৭

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৮

কমলো সোনার দাম

৯

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

১১

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

১২