সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেয়ায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে মব সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ করেছে স্থানীয় মাদক কারবারিরা। পরে খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের মুক্ত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেন।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার হাজরাকাটি গ্রামের ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর মব সৃষ্টি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওসি আরও জানান, তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সরাসরি সহায়তা করে আসছিলেন। তার সহায়তায় ইতিপূর্বে একাধিক মাদক কারবারি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাসসহ কয়েকজন মাদক কারবারি সোহেল শেখের ওপর হামলা চালায়।

তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়। পরে আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী গ্রাম পুলিশ তালা থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ ও জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে অভিযানে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা মব সৃষ্টি করে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় এবং অভিযানকারী পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে।

এদিকে, ঘটনার খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করেন এবং মব সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

২

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৩

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৪

কমলো সোনার দাম

৫

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৭

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

১০

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

১১

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

১২