বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচজন নিষিদ্ধ

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তাদের নিষেধাজ্ঞার কথা জানায় প্রতিষ্ঠানটি। তাদের বিরুদ্ধে বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং (জুয়া), তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা প্রদানের অভিযোগ এনেছে বোর্ড।

নিষিদ্ধদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, ক্রিকেটার অমিত মজুমদার, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং (জুয়া), তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তবে সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেওয়ায় তার আত্মপক্ষ সমর্থনের কোনো অধিকার নেই। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ মাদ ব্যাপী তদন্তের পর একই বছরের অক্টোবরে বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। তদন্তের মূল বিষয়গুলো ছিল বেটিং সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, কোডের ধারা ৪.৩-এর অধীনে ইস্যু করা ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থতা, সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ডিএসিও) সাথে তদন্তে সহযোগিতা না করা।

তদন্ত কমিটির সেই রিপোর্ট পরবর্তীতে যাচাই-বাছাই করেন বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। সেই যাচাই-বাছাইয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতেই এবার নিষিদ্ধ হলেন এই পাঁচ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, শ্রমবাজারে 'অগ্রাধিকার'

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া পাকিস্তানের রাষ্ট্রপতির, যা বলছে নয়াদিল্লি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার নির্দেশ

১০

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে

১১

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন: জামায়াত আমির

১২