বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আজকের এই বিজয় র‌্যালি যেন আমাদের আগামী দিনের পথকে সুগম করে। আমাদের ওয়াদা করতে হবে, বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না। যেকোনো রূপেই ফ্যাসিবাদ আসার চেষ্টা করুক, আমরা আমাদের জুলাই শহিদদের আত্মার কথা চিন্তা করে, আহতদের কথা স্মরণ করে প্রতিজ্ঞাবদ্ধ হব- যেকোনো অবস্থাতেই আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটিতে জায়গা দেব না।

উপ-উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান বলেন, আমাদের প্রকৃত শত্রু ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল, তা দীর্ঘদিন ধরে রাখতে হবে। তাছাড়া এ ফ্যাসিজম বিভিন্ন রূপে আবির্ভাবের আপ্রাণ চেষ্টা চালাবে।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে হলগুলোয় শিক্ষার্থীদের জন্য উন্নত মানের খাবার ও মনোজ্ঞ‌ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১০

কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল

১১

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী?

১২