চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেনন, জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। বিএনপি আজকের আট দফা না মানলে এই আন্দোলন এক দফায় পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুল বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।
সারাদেশব্যাপি দখলদারি, চাঁদাবাজি লুটপাট ও সন্ত্রাসের রাজ্বত্য কায়েম করেছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জুলাইয়ের দাবি ছিল দেশের সংস্কার,গণহত্যার বিচার,গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু বিএনপি জুলাই চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয়করণ করা হয়েছে। তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে। যা চলতে দেয়া যায় না। জনগণের গণভোটের রায় বাস্তবায়নে আপনাদের বাধ্য করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্ত্বর এলাকায় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে লংমার্চের জনসভায় হাজারো মানুষের ঢল নামে। সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম-এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী,ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,মূখ্য সচিব সারজিস আলম সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ রওনা হয়ে জামায়াত আমির ডা.শফিকুর রহমান পথসভা করতে করতে দুপুর দুইটায় সিরাজগঞ্জের হাটিকুমরুলের জনসভায় এসে পৌঁছান।