ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

ছবি: সংগৃহীত

ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবি বিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ধরনের অপব্যবহারকারীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্রুণাল লেখেন, যারা কিবোর্ডের আড়ালে থেকে ভেবেছিল তাদের কোনো পরিণতি হবে না, তাদের জন্য করতালি। নিজের এক্স অ্যাকাউন্টের লিংক শেয়ার করে তিনি অনুরোধ করেন, কেউ যদি নারীদের হয়রানি করে বা এআই ব্যবহার করে তৈরি করা কিংবা অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেয়, তাহলে সেই অ্যাকাউন্টকে ট্যাগ করতে।

এক্সেও একই আহ্বান জানিয়ে তিনি লেখেন, ইন্টারনেটের তথাকথিত সেরা মস্তিষ্কদের জন্য একটি ‘হল অব ফেম’ তৈরি করা যাক। কেউ যদি হয়রানি করে বা এআই দিয়ে তৈরি করা কিংবা সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়ায়, তাহলে নিচে সেই অ্যাকাউন্ট ট্যাগ করুন। প্রমাণ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে এক্সের একটি পোস্টে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টকে ট্যাগ করে এআই অপব্যবহারের অভিযোগ আনেন ম্রুণাল। পরে পোস্টটি মুছে ফেলা হলেও সেখানে তিনি লিখেছিলেন, আইন যখন জড়িত হয়, তখন ইন্টারনেট আর বেনামি থাকে না। আদালতে দেখা হবে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া আরেক পোস্টে ম্রুণাল স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ‘আমার ছবি বা পরিচয় ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়া বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন। এরপরও কেউ এমন অপব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির অপব্যবহার বেড়ে যাওয়ায় নিজেদের পরিচয়, ছবি ও ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠিসহ আরও অনেকে।

গত ডিসেম্বরে একই ধরনের ঘটনার পর অভিনেত্রী রাশমিকা মান্দানা এক্সে লিখেছিলেন, যখন সত্যকেও বানিয়ে ফেলা যায়, তখন বিচক্ষণতাই আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা।

তিনি আরও বলেন, এআই উন্নয়নের শক্তিশালী মাধ্যম হলেও নারীদের লক্ষ্য করে অশ্লীল ও ভুয়া কনটেন্ট তৈরিতে এর অপব্যবহার সমাজের নৈতিক অবক্ষয়েরই প্রমাণ। এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১০

কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল

১১

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী?

১২