কিশোরগঞ্জে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, ওসিসহ আহত ২৪

ছবি: সংগৃহীত।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চার পুলিশ সদস্যসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পৌরসভার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।

পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয় পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। পাকুন্দিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করার সময় তিনি ও আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে শনিবার রাত ৮টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি এবং কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২