হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগ

ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বিরুদ্ধে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউকেএমটিও জানায়, জাহাজটি বর্তমানে ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজের ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই আইআরজিসির দুটি গানবোট জাহাজটির দিকে গুলি ছোড়া শুরু করে। তবে এ ঘটনায় জাহাজ বা এতে থাকা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

একই সময়ে কিছু বাণিজ্যিক জাহাজ ইরান নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো রেডিও বার্তা পেয়েছে বলেও জানা গেছে। ওই বার্তায় হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং এ নৌপথে জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালিটি পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি প্রণালিটি আগের মতো উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত বহন করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২