পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানাল মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানাল মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী আগামী ৩০ মার্চ রোববার ঈদের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি। যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়। 

ঈদের তারিখ ঘোষণার পাশাপাশি এ উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিশরে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তিনদিন সরকারি-বেসরকারিসহ সব সেক্টর বন্ধ থাকবে। 

এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে। ফলে ৩০ মার্চ ঈদ পালিত হবে। 

‘সেদিন রাত ১১টায় ইফতার করেছিলাম, কিন্তু দুই সন্তানের মাকে রক্ষা করতে পারার আনন্দ সবকিছুর ঊর্ধ্বে’

যদিও এনআরআইএজি ঈদের তারিখ আগে প্রকাশ করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’। যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে।

 

সূত্র: ইজিপ্টসিয়ান স্ট্রিট


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

১

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে

২

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

৩

'আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপন করবে বাংলাদেশ'

৪

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা, রায় আজ

৫

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৭

উল্লাপাড়ায় ছেলের হাতে মা খুন, ছেলেসহ গ্রেপ্তার ৩

৮

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, যাত্রীদের মারধর ও লুটপাট

৯

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১০

থাইল্যান্ড: প্রকৃতি ও প্রাচীন ঐতিহ্যের রোমাঞ্চকর এক ক্যানভাস

১১

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা, প্রশংসা জেলেনস্কির

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।