বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত

ছবি : সংগৃহীত।

টানা কয়েক দফায় বাড়ার পর বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিনিয়োগকারীদের মূল্যবান এই ধাতুটির ওপর আস্থা কমেছে। এতে বিশ্ববাজারে ফের দাম কমেছে স্বর্ণের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১১ মে) দুপুর ১২টা নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫৭ দশমিক ৮৯ ডলারে নেমেছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও ১ দশমিক ৪ শতাংশ কমেছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬৬৫ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্রুড ওয়েলের (অপরিশোধিত তেল) দাম নতুন করে বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

এদিকে বিশ্ববাজারে দর ওঠা-নামার সঙ্গে সমন্বয় করে সবশেষ গত বৃহস্পতিবার (৭ মে) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন সকালে স্বর্ণের ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

সবশেষ সমন্বয় করা দর অনুযায়ী, বর্তমানে দেশের র্বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

অন্যদিকে বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৫ হাজার ৭৭৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫৫৮ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

১

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

২

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

৩

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

৪

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

৫

আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই

৬

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

৭

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

৮

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

৯

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

১০

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

১১

একই মঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ইতিহাস

১২