সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ মো. সিদ্দিক (৫৫) চিকিৎসাধীন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজেদের টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রোববার চিকিৎসাধীন সৌদি প্রবাসী মো. ইমনের (২৫) মৃত্যু হয়। 

এ ঘটনায় তিনি ছাড়াও তার ছেলে সৌদি প্রবাসী মো. ইমন (২৫), দুই ভাগ্নে মো. রাজিব (৩৫) ও মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং ভাতিজি তানিয়া (১৭) দগ্ধ হয়েছিলেন। রাজিব ও দুলু পেশায় ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রবাসী ইমন নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে পরিবারের অন্য সদস্যরাও এতে অগ্নিদগ্ধ হন। পরে অগ্নিদগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন সিদ্দিক ও তার ছেলে ইমনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও দগ্ধ রাজিব (৩৫) নিয়া (১৮), দুলু মিয়া (৩৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, দুলুর ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ পুড়ে গেছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

২

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

৩

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

৪

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

৫

একই মঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ইতিহাস

৬

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

৭

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

৮

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৯

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

১০

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২