মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক

ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটতে বেরিয়ে ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা মোবাইল ফোন, টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ফোনের পাসওয়ার্ড আদায় করতে তাঁকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে। মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাতে তারাবির নামাজ শেষে ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন প্রশাসন ক্যাডারের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী চাপাতি ও সামুরাই নিয়ে তাঁর পথরোধ করে। ভয়ভীতি দেখিয়ে তারা তাঁর কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ টাকাসহ মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

এজাহারে আরও বলা হয়েছে, ছিনতাইয়ের পর মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। পরে সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত এবং বাম চোখে ঘুষি মারলে নিরুপায় হয়ে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন।

এরপর ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, শনিবার রাতে দুদকের একজন কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০২৪ সালের ১৭ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২