ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে এবং পরে ২ ডলারের নিচেও চলে যেতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম কমে ৩ ডলারে নেমে আসবে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে চলে যাবে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।

ট্রাম্প বলেন, তেলের দাম দ্রুতই কমে যাবে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না’।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের ওপর বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ছে। দেশটির পাম্পগুলোয় সম্প্রতি ডিজেলের দাম এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে মূলত বাণিজ্যিক যানবাহন যেমন ট্রাক, ট্রেন, নৌযান ও বাস এবং কৃষি ও নির্মাণকাজে ব্যবহৃত যানবাহনে ডিজেল ব্যবহার করা হয়। ফলে এই মূল্যবৃদ্ধিতে পরিবহন ও উৎপাদন খাতে ব্যয় অনেক বেড়ে গেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন (৩ দশমিক ৭৮৫ লিটার) ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। অথচ এক বছর আগে এই সময়ে প্রতি গ্যালন ডিজেলের দাম ছিল মাত্র ৩ দশমিক ৭১ ডলার।

এমনকি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম যতটা বেড়েছিল, বর্তমান দাম সেটাকেও ছাড়িয়ে গেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই পাইকারি বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়।

এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ভোগান্তি কমাতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকটের সমাধান হিসেবে সম্প্রতি তিনি ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় তেল চুক্তির ঘোষণাও দিয়েছেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, গত শনিবার দুই দেশের মধ্যে নতুন একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্রের উন্নয়ন করা হবে, যেখানে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে। এ প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হবে এবং ভেনেজুয়েলা কর বাবদ ২০৯ বিলিয়ন ডলারের বেশি পাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

১০

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১২