চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ছবি: সংগৃহীত

অভিনেত্রী কুসুম শিকদার। জীবনের চল্লিশ বসন্ত পার করেছেন। চল্লিশ পেরোনোর পরও জীবনকে সুন্দর ও আনন্দময় রাখতে কী করা উচিত, সে বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি। আজ জীবনের এই পর্যায়ে সুখী ও সুন্দর থাকার চারটি মন্ত্রের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

কুসুম শিকদার লিখেছেন, ‘চল্লিশ ঊর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো—’ এরপর চারটি বিষয় উল্লেখ করেন তিনি।

প্রথমেই ঘৃণা থেকে দূরে থেকে ভালোবাসার চর্চা করার কথা বলেছেন কুসুম। তবে নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ পরিত্যাগ করার পরামর্শও দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে। তবে নেগেটিভ অ্যানার্জির সঙ্গ পরিত্যাগ করতে হবে, নাহয় মন কলুষিত হবে।’

দ্বিতীয় মন্ত্র হিসেবে আত্মসম্মানকে গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে অবমূল্যায়ন বা অসম্মানের আশঙ্কা রয়েছে, সেসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ তার। কুসুম লিখেছেন, ‘অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা যেখানে, না যাওয়াই ভালো সেখানে।’

জীবনের এই পর্যায়েও শেখার আগ্রহ ধরে রাখার কথা বলেছেন কুসুম শিকদার। তার মতে, নতুন কিছু শেখার পাশাপাশি চারপাশের বিষয় নিয়ে মুগ্ধ হওয়ার ক্ষমতাটিও ধরে রাখা জরুরি। তিনি লিখেছেন, ‘মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং রোজ নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে।’

সবশেষে প্রকৃতির কাছাকাছি যাওয়ার পরামর্শ দিয়েছেন কুসুম। নিয়মিত প্রকৃতির সান্নিধ্যে থাকার প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘প্রায়ই প্রকৃতির কাছে যেতে হবে।’

কুসুম শিকদারের এই স্ট্যাটাস এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের নজর কেড়েছে। জীবনের অভিজ্ঞতা থেকে দেওয়া তার এই চার পরামর্শকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকে।

বিশেষ করে আত্মসম্মান, মানসিক প্রশান্তি এবং নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করার বিষয়গুলো নিয়ে তার ভাবনা নিয়ে আলোচনা করছেন অনুসারীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

বাড়তি দাম দিলে ডিলার ও খুচরা দোকানে মিলছে সার

পরিবেশের ক্ষতি করে কোনও শিল্পায়ন করা যাবে না

১০

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-কিশোর

১১

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

১২