ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ইউনেস্কোর এ আয়োজন।

এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’-এর মূল প্রতিপাদ্য—‘এডুকেশন ইন দ্য এজ অব এআই: ফ্যাক্টস, ফ্রিকশনস, ফ্রন্টিয়ার্স’।

আগামী ৮ সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে ‘এজ অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক সেশনে অংশ নেবেন শিক্ষামন্ত্রী। পরদিন ৯ সেপ্টেম্বর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কম্পিটেন্সিস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্ল্যানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষাব্যবস্থার পরিবর্তন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে এবারের আয়োজনে আলোচনা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

বাড়তি দাম দিলে ডিলার ও খুচরা দোকানে মিলছে সার

পরিবেশের ক্ষতি করে কোনও শিল্পায়ন করা যাবে না

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-কিশোর

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

১০

আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চিন্ময় দাসের

১১

বিপিএল কেন হচ্ছে না জানতে চাইবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

১২