সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ওমরাহযাত্রী নিহত, সবাই ভারতীয়

ছবি: সংগৃহীত ।

সৌদি আরবে মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন।  মক্কা থেকে মদিনাগামী বাসটির রোববার (১৬ নভেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মুফরিহাটে একটি তেলবাহী ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়।

মোট ৪৩ জন যাত্রী বাসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় কেবল ২৪ বছর বয়সী মোহাম্মদ আবদুল শোয়েব জীবিত বেঁচে গেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বাকিরা ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন।

বেঁচে ফেরা শোয়েব বাসের সামনে চালকের আসনের পেছনে বসে ছিলেন। শোয়েব হায়দরাবাদের বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়, জেদ্দায় ভারতের কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা পুরো পরিস্থিতি মনিটর করছে এবং পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।

রাশিয়া সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট আক্রান্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১০

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১২