গাজায় তীব্র ক্ষুধায় ২৯ ফিলিস্তিনির মৃত্যু

ছবি সংগৃহিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তীব্র খাদ্যঘাটতির মুখে পড়েছেন এবং এরই মধ্যে অন্তত ২৯ শিশুর তীব্র ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দেশটির স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আবু রামাদান এ কথা জানান। আল জাজিরা ও বিবিসি ওই তথ্য দিয়েছে।

ইসরায়েলের অবরোধের কারণে ত্রাণ যাচ্ছে না গাজায়। এতে অনাহারে কাটাতে থাকে উপত্যকার বিশাল জনপদ। বৃহস্পতিবার খবর পাওয়া যায় অনাহারে মানুষ মারা যাওয়া শুরু হয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে অবস্থিত নাসের হাসপাতাল—এখনকার একমাত্র কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র—জানিয়েছে, তারা অপুষ্টিতে আক্রান্ত শিশুর ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, শিশুদের শরীরে পুষ্টিহীনতার গুরুতর উপসর্গ দেখা যাচ্ছে এবং অনেকেই জরুরি চিকিৎসা ছাড়া বাঁচবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অবরুদ্ধ গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ রূপ এখন দেখা দিচ্ছে—ক্ষুধা, অপুষ্টি, এবং পর্যাপ্ত চিকিৎসার অভাব একযোগে এই ভয়াবহ চিত্র তৈরি করেছে। খবর আলজাজিরার। 

গাজার মানবিক সহায়তা ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, অবিলম্বে খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত না করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর দাবি আরও তীব্রতর হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২