বান্দরবান মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ২৫ শ্রমিক

বান্দরবানে লামা উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত ২৫ জন রাবার শ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপন দিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী সীমান্তবর্তী মুরুং ঝিরি পাড়া এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন- মো. ফারুক, মো. আইয়ুব আলী, মো. সিদ্দিক, মো. আব্দুল খালেক, আব্দুল মাজেদ, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, মো. মোবারক, মো. হারুন, সৈয়দ নুর, রমিজ উদ্দিন, মো. কায়ছার, মো. মনির হোসেন, মো. ইমরান, মঞ্জুর, আফসার আলী, মো. খাইরুল আমিন, আবু বক্কর, আবদুর রাজ্জাক ও মো. মবিনের নাম জানা গেছে। তারা কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাবার কোম্পানি মালিক ফোরকান বলেন, দশ লাখ টাকা মুক্তিপনের মাধ্যমে শ্রমিকেরা মুক্তি পেয়েছে। ছেড়ে দেওয়ার আগে মুক্তিপণের টাকার জন্য শ্রমিকদের বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে শ্রমিকদের ঈদগাহ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মুরুং ঝিরি পাড়া থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযানে টের পেয়ে স্থান পরিবর্তন করতে থাকলে ২৬ জনের মধ্যে একজন পালিয়ে আসে। অবশিষ্ট ২৫ জন শ্রমিককে ভোরে দশ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয় অপহরণকারীরা।

সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন বলেন, আজ সকালের দিকে অপহৃত ২৫ জন রাবার শ্রমিকদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিয়েছে খবর পেয়েছি। তারা ছাড়া পেয়ে কেউ হাসপাতালে ও অন্যরা নিজ বাড়িতে চলে গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২