নেত্রকোণায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

নেত্রকোণার পূর্বধলায় সিএজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম আইনুল হক। তিনি উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে। পুলিশ অপরজনের পরিচয় শনাক্তে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বড় ইলাশপুর এলাকায় ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক মারা যান। আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরো একজন মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। উভয় চালক পলাতক।”


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১০

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

১১

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

১২