বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরামতের সময় বাকেট ছিঁড়ে বুকে পড়ে শ্রমিকের মৃত্যু

১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

২

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

৩

সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া,ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

৪

রামিসা হত্যা-ধর্ষণ মামলায় স্বপ্না খাতুনকে খালাস

৫

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামী সোহেল রানার মৃত্যুদণ্ড

৬

দাঁড়ানো তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক ও সহকারীকে কুপিয়ে জখম

৭

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

৮

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন আইজেনকোট

৯

লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

১০

২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ৫টিতে

১১

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।