সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি–জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ওসমান ফারুক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরামতের সময় বাকেট ছিঁড়ে বুকে পড়ে শ্রমিকের মৃত্যু

১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

২

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

৩

সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া,ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

৪

রামিসা হত্যা-ধর্ষণ মামলায় স্বপ্না খাতুনকে খালাস

৫

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামী সোহেল রানার মৃত্যুদণ্ড

৬

দাঁড়ানো তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক ও সহকারীকে কুপিয়ে জখম

৭

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

৮

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন আইজেনকোট

৯

লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

১০

২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ৫টিতে

১১

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।