লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে।

তিনি এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরামতের সময় বাকেট ছিঁড়ে বুকে পড়ে শ্রমিকের মৃত্যু

১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

২

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

৩

সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া,ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

৪

রামিসা হত্যা-ধর্ষণ মামলায় স্বপ্না খাতুনকে খালাস

৫

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামী সোহেল রানার মৃত্যুদণ্ড

৬

দাঁড়ানো তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক ও সহকারীকে কুপিয়ে জখম

৭

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

৮

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন আইজেনকোট

৯

লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

১০

২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ৫টিতে

১১

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।