‘বেকার তরুণরা তেলাপোকার মতো, তারা অ্যাক্টিভিস্ট সেজে সিস্টেমকে আক্রমণ করে’

ছবি: সংগৃহীত।

বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই তরুণরা একসময় অ্যাক্টিভিস্ট বনে গিয়ে রাষ্ট্রকে আক্রমণ করা শুরু করে বলে ক্ষোভ ঝেরেছেন তিনি

গতকাল শুক্রবার (১৫ মে) দিল্লি হাইকোর্টে ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদবি পাওয়ার প্রক্রিয়া নিয়ে নির্দেশনা চেয়ে এক আইনজীবীর দায়ের করা আবেদনে ক্ষুব্ধ হয়ে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

আবেদনকারী আইনজীবী নিজেও এই পদবি পেতে ইচ্ছুক ছিলেন। বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে গঠিত বেঞ্চে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, বিচারকেরা ‘সিস্টেমের বিরুদ্ধে’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টগুলো সম্পর্কে অবগত আছেন। সমাজে বিচার বিভাগকে আক্রমণ করার জন্য এমনিতেই যথেষ্ট ‘পরজীবী’ আছে। আইনজীবীদের তাদের সঙ্গে হাত মেলানো উচিত নয়।

ওই আইনজীবীকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে ইতিমধ্যেই কিছু পরজীবী রয়েছে যারা ব্যবস্থাকে আক্রমণ করছে, আর আপনি তাদের সঙ্গে হাত মেলাতে চান? কিছু তরুণ আছে তেলাপোকার মতো। তাদের কেউ মিডিয়া হয়, কেউ সোশ্যাল মিডিয়া হয়, কেউ আরটিআই অ্যাক্টিভিস্ট হয়, আবার কেউ অন্য কোনো ধরনের অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করে। আর আপনারা অবমাননার পিটিশন দাখিল করেন।’

আবেদনকারী আইনজীবী বেঞ্চকে জানান, এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, সুপ্রিম কোর্টের আগের নির্দেশনা অনুযায়ী দ্রুত পুনর্বিবেচনা করার কথা থাকলেও হাইকোর্ট তা করেনি; বরং আবেদনগুলো স্থগিত বা খারিজ করেছে।

আবেদনকারীর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘সারা দুনিয়ার মানুষ সিনিয়র পদবি পাওয়ার যোগ্য হতে পারে, কিন্তু অন্তত আপনি নন। আপনার পেশাগত আচরণ দেখে বলছি, হাইকোর্ট যদি আপনাকে সিনিয়র পদবি দেয়ও, আমরা তা বাতিল করে দেব।’

আবেদনকারীর কি লড়ার মতো অন্য কোনো মামলা নেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, ‘আপনার আর কোনো মামলা নেই? যিনি সিনিয়র গাউন (পদবি) পাওয়ার আশা করেন, তার পেশাগত অবস্থান কি এই?’

আবেদনটি খারিজ করে দেয়ার সময় বেঞ্চ তাদের আদেশে উল্লেখ করেন, ওই ব্যক্তি ‘তুচ্ছ ও ভিত্তিহীন পিটিশন দাখিলের অভ্যাসে লিপ্ত’।

এরপর ওই আইনজীবী ক্ষমা চান এবং আবেদনটি প্রত্যাহার করার অনুমতি প্রার্থনা করলে আদালত তাতে সম্মতি দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতার মৃত্যু

দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে, ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর লাগবে

বাংলাদেশ তোমাকে মনে রাখবে কারিনা: ফারুকী

‘বেকার তরুণরা তেলাপোকার মতো, তারা অ্যাক্টিভিস্ট সেজে সিস্টেমকে আক্রমণ করে’

ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে: রিজভী

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, ২ মাসে প্রাণহানি ছাড়াল ৪৫০

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি

কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বিএনপির খোকন-আলী

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

১০

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

১১

জাতিসংঘে হরমুজ নিয়ে মার্কিন প্রস্তাব, ভেটো চীনের!

১২