মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, গড়লেন ইতিহাস

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়।  তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়।

রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা।

গত শনিবার রাজ্যপালের কাছে দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, টিভিকের নিজস্ব বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের পাঁচজন, ভিসিকের দুইজন, সিপিআইর দুইজন, সিপিআইএমের দুইজন এবং আইইউএমএলের দুইজন বিধায়ক তাকে সমর্থন দিচ্ছেন। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে বর্তমানে এই জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোনো দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান দুই দ্রাবিড় শিবিরের সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে চলছে উৎসবের আমেজ। 

সূত্র: এনডিটিভি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২