রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

তিনি জানান, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসআরবি-১১-এর অধিনায়ক বলেন, গ্রেপ্তারের সময় শ্রাবণের সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-১১।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত

১০

শাহজালাল মাজারের সিলগালা ডেগ ও দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

১১

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

১২